বড়লেখায় অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত

অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  ৯ জন আহত
অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  ৯ জন আহত
নিউজ ডেস্কঃ বড়লেখায় চান্দগ্রাম-বড়লেখা সড়কের গাজিটেকা এলাকায় ১০ এপ্রিল শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় একটি সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের বড়লেখা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি চালিত অটোরিক্সা নং- মৌলভীবাজার-থ-১১-২২৬৫। আহতরা হলেন, পৌর শহরের মহবন্দ গ্রামের আব্দুল ফাত্তাহ (৫৫), জুড়ী উপজেলার মিলন সরকার (২৫), বড়লেখা উপজেলার খায়রুল ইসলাম (২৩), ফয়জুল হক (৪৫), জাসমিন বেগম (৪০), সজিব আহমদ (১৭), তামিম আহমদ (৬), সাদিকুর রহমান (১৩), নেহার বেগম (৫৩)।

Post a Comment

Previous Post Next Post