![]() |
| রানা প্লাজা ধসের দুই বছর আজ |
নিউজ ডেস্কঃ আজ ২৪ এপ্রিল। সাভারের রানা প্লাজা ধসের সেই মর্মান্তিক দুর্ঘটনার দুই বছর পূর্ণ হল। দিনটির ভয়াবহতার কথা স্মরণ করে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব। ওই ভবন ধ্বসের ঘটনায় ভবন থাকা পাঁচটি পোশাক কারখানা শ্রমিকসহ এক হাজার ১৭৫ জন শ্রমিক-কর্মচারী নিহত হন। ঘটনায় আহত হন আরও কয়েক হাজার। এদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। পরিচয়-সঙ্কটের কারণে ক্ষতিপূরণের অর্থ পৌঁছায়নি দেড় শতাধিকের বেশি নিহত ব্যক্তির পরিবারের কাছে। ক্ষতিপূরণের আশায় প্রতীক্ষার প্রহর গুণছেন অনেক স্বজনহারা পরিবারগুলো। এখনো ভয় তাড়া করে বেড়াচ্ছে অনেককে।
