![]() |
| গুগল মডারেটর বন্ধ হচ্ছে জুলাইয়ে |
অনলাইন ডেস্কঃ গ্রাহকের প্রশ্ন, আইডিয়া, সাজেশন, প্রেজেন্টেশনের মতো ইভেন্টগুলোর র্যাংকিং করে থাকে গুগল মডারেটর। কেউ কোনো প্রশ্ন করলে তার এ প্রশ্নটি কতটা যৌক্তিক বা অন্যদের মনেও একই ধরনের প্রশ্ন রয়েছে কিনা, তার ওপর ভিত্তি করে ভোট দেন অন্য গ্রাহকরা। মূলত কোনো প্রশ্ন বা ধারণার গুরুত্ব নির্ধারণেই সেবাটি ব্যবহার হতো। কিন্তু সম্প্রতি সেবাটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে গুগল। খবর এনডিটিভি। আগামী জুন পর্যন্ত সেবাটি স্বাভাবিকভাবে চালু থাকবে। পরের মাসের শুরু থেকে এটি রিড অনলি প্লাটফর্মে পরিণত হবে। আর জুলাইয়ের ৩১ তারিখ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ২০০৮ সালে চালু হওয়া সেবাটি।
