রাজনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাজনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুকুরে ডুবে আল আমিন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। আল আমিন মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের নুরু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে আল আমিন বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে হঠাৎ সে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা আল আমিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাতির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post