দ্রুতগতির ম্যাগনেটিক ট্রেনের বিশ্ব রেকর্ড করল জাপান

দ্রুতগতির ম্যাগনেটিক ট্রেনের বিশ্ব রেকর্ড করল জাপান
দ্রুতগতির ম্যাগনেটিক ট্রেনের বিশ্ব রেকর্ড করল জাপান
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ম্যাগনেটিক ট্র্রেনের রেকর্ড করল জাপান। ঘণ্টায় সর্বোচ্চ ৬০৩ কিলোমিটার গতি উঠিয়ে বিশ্বের অন্যান্য দ্রুত গতির সব ট্রেনের রেকর্ড ভেঙ্গে দিয়েছে ম্যাগলেভ জাতীয় এই ট্রেনটি। এর আগে, গত সপ্তাহে ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৯০ কিলোমিটার বেগে চলতে সক্ষম হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে নিজেদেরই করা রেকর্ড ভাঙতে সক্ষম হল জাপান। ইলেকট্রিক চার্জ সম্পন্ন ম্যাগনেট দ্বারা নির্দিষ্ট লাইনের সঙ্গে যুক্ত ট্রেনটি মাত্র ১১ সেকেন্ডের মধ্যেই সর্বোচ্চ গতিবেগে চলতে সক্ষম। জাপান কেন্দ্রীয় রেলওয়ের মালিকানাধীন এই ম্যাগলেভ ট্রেনটি ২০২৭ সাল নাগাদ রাজধানী টোকিও থেকে কেন্দ্রীয় নাগোয়া শহর রুটে চালু করার কথা রয়েছে। আর এটি চালু করা সম্ভব হলে ২৮০ কিলোমিটার দৈর্ঘ্যের এই পথ পারি দেয়া যাবে মাত্র ৪০ মিনিটে।

Post a Comment

Previous Post Next Post