বিমান দুর্ঘটনায় ৭ বাস্কেটবল খেলোয়াড় নিহত

বিমান দুর্ঘটনায় ৭ বাস্কেটবল খেলোয়াড় নিহত
বিমান দুর্ঘটনায় ৭ বাস্কেটবল খেলোয়াড় নিহত
নিউজ ডেস্কঃ ফাইনাল ম্যাচ খেলে ফেরার পথে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় সাত বাস্কেটবল খেলোয়াড় নিহত হয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণেই বিমানটি দুর্ঘটনার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে। সোমবার এনসিএএ-এর ফাইনাল ম্যাচ খেলে ফিরছিলেন তারা। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে তাদের পৌঁছনোর কথা ছিল।কিন্তু অবতরণের কিছু সময় আগেই বিমানটি রাডারের বাইরে চলে যায়। প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর ব্লুমিংটনের সেন্ট্রাল ইলিনিয়স রিজিওনাল এয়ারপোর্টের আড়াই মিটার দূরে বিমানটি বিধস্ত অবস্থায় পাওয়া যায়। কর্মকর্তারা জানান, সাতজন খেলোয়াড়কেই বিমানের ধ্বংসাবশেষের ভেতরে সিটের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। বাস্কেটবল কোচ টরে ওয়ার্ডও ছিলেন এই বিমানে। ফাইনাল ম্যাচের পর শেষ টুইট করেন তিনি। এদিকে এ ঘটনার পর ওই খেলোয়াড়দের জন্য শোকবার্তা ছড়িয়ে পড়েছে টুইটারে।

Post a Comment

Previous Post Next Post