বৈশাখী ঝড়ে তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

বৈশাখী ঝড়ে তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত
বৈশাখী ঝড়ে তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত
নিউজ ডেস্কঃ বুধবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। মাত্র ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে অন্তত তিন শতাধিক কাঁচা ঘর-বাড়ি ও ৫ শতাধিক গাছ-পালা বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসা। এছাড়া বিদ্যুতের তারের উপর গাছ পড়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীরা জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল, পাক-শিমুল, চুন্টা, নোয়াগাঁও, শাহবাজপুর, শাহ্জাদাপুর ও বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর, পত্তন ও চম্পকনগরসহ বেশ কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে তিন শতাধিক কাঁচা ঘর-বাড়ি, ও গাছ-পালা বিধ্বস্ত হয়। এছাড়া ঝড়ে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্থ এলাকার কয়েক হাজার মানুষ বুধবার মধ্যরাত থেকে এখন পর্যন্ত বিদ্যুহীন। তবে ক্ষতিগ্রস্থরা এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ত্রাণ সহায়তা না পাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন। এদিকে বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্থদের সান্তনা দিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post