![]() |
| সৌরবিমান চীনের নানজিংয়ে পৌঁছেছে |
অনলাইন ডেস্কঃ চীনের চোংগিং থেকে নানজিং গিয়ে পৌঁছেছে সৌরশক্তিতে চালিত বিমান সোলার ইম্পালস টু। মঙ্গলবার সন্ধ্যায় চীনের জিংসু প্রদেশের নানজিং শহরে গিয়ে পৌঁছে বিমানটি। খারাপ আবহাওয়ার কারণে গত তিন সপ্তাহ ধরে চীনের চোংগিং--এ অবস্থান করে বিমানটি। প্রায় ৫ মাসের এ যাত্রায় ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে সৌরশক্তিতে চালিত বিমান সোলার ইম্পালস টু। চীনের নানজিং থেকে হাওয়াই এর উদ্দেশ্যে রওনা দেবে বিমানটি। গত ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে বিশ্ব প্রদক্ষিণ করতে যাত্রা শুরু করে সোলার ইম্পালস টু।
