প্রতারণার অভিযোগ গুগলের বিরুদ্ধে

প্রতারণার অভিযোগ গুগলের বিরুদ্ধে
প্রতারণার অভিযোগ গুগলের বিরুদ্ধে
অনলাইন ডেস্কঃ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে এবার প্রতিযোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন। গুগল তার একচেটিয়া প্রভাবকে অপব্যবহার করে অন্য প্রতিষ্ঠানের চেয়ে নিজের পণ্যকে বেশি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ আনে ইইউ এর কম্পিটিশন কমিশন। ভোক্তাদের ইন্টারনেটে কোন পণ্য অনুসন্ধানের ক্ষেত্রে গুগল অনুসন্ধানের ফল বিকৃত করে নিজের পণ্যকে এগিয়ে রাখার মাধ্যমে অন্য প্রতিযোগীদের সঙ্গে প্রতারণা করছে বলে জানায় তারা। পাঁচ বছরের তদন্ত শেষে এ অভিযোগে বুধবার গুগলকে আপত্তিপত্র "স্টেটমেন্ট অব অবজেকশন" দেয় কমিশন। ১০ সপ্তাহের মধ্যে যার জবাব দিতে বলা হয়েছে গুগলকে। এই সময়ে গুগলের কার্যক্রমের ওপর কমিশন নজর রাখবে বলেও জানায় ইইউ। অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে সার্চ জায়ান্ট গুগল।

Post a Comment

Previous Post Next Post