ইয়েমেনে জুম্মার নামাজের সময় আত্মঘাতী হামলা : নিহত ১৬

ইয়েমেনে জুম্মার নামাজের সময় আত্মঘাতী হামলা : নিহত ১৬
ইয়েমেনে জুম্মার নামাজের সময় আত্মঘাতী হামলা : নিহত ১৬
নিউজ ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানায় দুটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় আত্মঘাতী হামলা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী রয়টার্স জানিয়েছে, এতে ১৬ ব্যক্তি নিহত হয়েছে। সানায় অবস্থিত শিয়াপন্থি হুতিদের এই দুই মসজিদে শত শত শিয়া জুম্মার নামাজ আদায় করছিলেন। বদর ও আল-হাশহুশ মসজিদ দুটি শিয়াদের কেন্দ্রীয় মসজিদ হিসেবে বিবেচিত। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বদর মসজিদে তিনি দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘আমি নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলাম। তখন প্রথম বিস্ফোরণের শব্দ শুনি। কিছু সময় পরই দ্বিতীয় বিস্ফোরণ হয়।’

Post a Comment

Previous Post Next Post