মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৭ প্রবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৭ প্রবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৭ প্রবাসী আটক
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশিসহ প্রবাসী ১০৭ শ্রমিককে আটক করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ পেনাংয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে অবৈধভাবে কাজ করার সময় তাদের আটক করা হয়।বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের ৪৬৭ জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করে ১০৭ অবৈধ শ্রমিককে আটক করা হয়। এদের মধ্যে ৯৫ জন পুরুষ। বাকিরা নারী ও শিশু। মালয়েশিয়ার পেনাংয়ের স্থানীয় পত্রিকা দ্য স্টার’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পেনাংয়ের বাটারওউর্থ সিটিতে অভিযান চালিয়ে প্রবাসী শ্রমিকদের আটক করা হয়। সিভিল ডিফেন্স বিভাগের প্রায় ৮৫ জন কর্মকর্তা নির্মাণাধীন সাত তলা একটি ভবন ঘেরাও করে তাদের আটক করে।

Post a Comment

Previous Post Next Post