বৃষ্টির কারনে খেলা বন্ধ, দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভার, ২১৬/৩

বৃষ্টির কারনে খেলা বন্ধ, দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভার, ২১৬/৩
বৃষ্টির কারনে খেলা বন্ধ, দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভার, ২১৬/৩
নিউজ ডেস্কঃ যে দলই জিতুক তা হবে নতুন ইতিহাস। কারণ বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড কারই নেই। আজকের সেমিফাইনালে জয়ী দল প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের টিকেট পাবে। ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বোল্টের জোড়া আঘাতে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার হাশিম আমলা ও ডি কককে আউট করেন বোল্ট। পরে রাইলি রুশো ও ডুপ্লেসিস মিলে প্রতিরোধ গড়ে তোলেন। দলীয় ১১৪ রানের মাথায় তৃতীয় উউকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রাইলি রুশোকে বিদায় করেন অ্যান্ডারসন। এরপর মাঠে নামেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ডিভিলিয়ার্স। নেমেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। ৩৮ বলে ৬০ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে ডুপ্লেসিস অপরাজিত রয়েছেন ৮২ রানে। এ পর্যায়ে বৃষ্টি শুরু হলে খেলা আপাতত বন্ধ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post