এবার স্বর্ণ উদ্ধার ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে

এবার স্বর্ণ উদ্ধার ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে
এবার স্বর্ণ উদ্ধার ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে
নিউজ ডেস্কঃ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে একটি ডিভিডি প্লেয়ার আসে। বিমানবন্দর পোস্ট অফিসের মাধ্যমে দুবাই থেকে মোহাম্মদ নামে এক ব্যক্তির কাছে এই আসে। পরে ফ্লাইটের মালামাল পোস্ট অফিসকে বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষের একটি দল পোস্ট অফিসে অভিযান চালায়। সেখানে ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে কৌশলে লুকানো ১০ তোলা ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Post a Comment

Previous Post Next Post