![]() |
| সেই মুসলিম তরুণের স্বপ্ন পূরণে অভূতপূর্ব সাড়া |
নিউজ ডেস্কঃ দিয়াহ বারাকাত আমেরিকার নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির ডেন্টালের ছাত্র ছিলেন। পড়াশোনার সুবাধেই ‘ডেন্টাল কেয়ার’ নিয়ে তার যত আগ্রহ। মার্কিন এই তরুণ তাই স্বপ্ন বুনেছিলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উদ্বাস্তু শিক্ষার্থীদের তার সাধ্যমত কিছু সহায়তা দেয়ার। তুরস্কে আশ্রয় নেয়া উদ্বাস্তুদের জন্য একটা ফান্ডও গঠন করেছিলেন ‘রিফিউজি স্মাইল’ নামে। কিন্তু তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় এক ঘাতক। গত ফেব্রুয়ারি মাসে বারাকাত তার স্ত্রী এবং শ্যালিকাসহ খুন হন এক মুসলিমবিদ্বেষীর হাতে। তবে আশার খবর হচ্ছে, বারাকাত পৃথিবী ছেড়ে চলে গেলেও তার স্বপ্ন নাড়া দিয়েছে সবাইকে। এক অনলাইন তহবিল সংগ্রহ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ‘রিফিউজি স্মাইল’ প্রকল্পে মুক্তহস্তে দান করেছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ। বর্তমানে এই তহবিলে জমা হয়েছে প্রায় চার কোটি টাকা (৫ লাখ ডলারের বেশি)। খুন হওয়ার আগে ইউকেয়ারিং (youcaring.com) নামে একটি সাইটের মাধ্যমে বারাকাত ১৫ হাজার ডলার উঠিয়েছিলেন। তার লক্ষ্য ছিল মাত্র ২০ হাজার ডলার। সিরিয়ান-আমেরিকান মেডিকেল সোসাইটি নামের একটি সংগঠনের তত্ত্বাবধানে এই টাকা উদ্বাস্তুদের ডেন্টাল কেয়ারে খরচ হবে বলে। তবে টাকা বাঁচলে সেটা বারাকাত, তার স্ত্রী ইওসর মোহাম্মাদ এবং শ্যালিকা রাজন মোহাম্মদের নামে গঠিত ট্রাস্টের মাধ্যমে খরচ হবে। বারাকাতের বড় ভাই ফারিস বলেন, আমাদের মা এই কাজে আসন্ন গ্রীষ্মে তুরস্কে যাবেন। তুরস্কের স্বেচ্চাসেবকরা ইতোমধ্যে সেখানে দিয়াহ বারাকাতের নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন উদ্বাস্তুদের সহায়তার জন্য। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।
