![]() |
| রাজারবাগে তেলের দোকানে আগুন |
নিউজ ডেস্কঃ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের শেলটেক ভবনের পাশে একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩মার্চ) রাত সোয়া ন‘টার দিকে এ ঘটনা ঘটে। এ সংবাদ লেখার সময় (সাড়ে দশটা) সেখানে আগুন নেভাতে কাজ করছিল ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইনের তিন নম্বর গেট সংলগ্ন একটি তেলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খিলগাঁও এবং সদর দফতরের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানান ভজন সরকার।
