![]() |
| হাতঘড়ির দাম ১ লাখ ১৫ হাজার ডলার ! |
এমন একটা সময় ছিলো যখন শিক্ষিত লোকের হাতে ঘড়ি ছিল খুবই মানানসই। পরবর্তীকালে প্রযুক্তিগত সুবিধায় সময় বদলেছে। সময়ের সাথে সাথে বিলুপ্ত হতে চলেছে ঘড়ির ব্যবহার। তবে সম্প্রতি বিলাসবহুল একটি হাত ঘড়ির খবরে প্রযুক্তি পাড়ায় বেশ ঝড় উঠেছে। বিশেষ করে একটি হাতঘড়ির দাম যখন ১ লাখ ১৫ হাজার ডলার, তখন ঘড়ি প্রেমিকদের অরণ্যে রোদন বিনা উপায় কি? তবে যত দামই হোক না কেন সামর্থ্য থাকলে কে বা জানে এটি কতজনের পছন্দ হয়ে যায়! ১ লাখ ১৫ হাজার ডলার দামের হিরা-খচিত অ্যাপল ওয়াচ ‘লাক্স ওয়াচ ওমনি’ বাজারজাত করছে বিলাসবহুল প্রযুক্তিপণ্য ডিজাইনার প্রতিষ্ঠান ব্রিক। মূলত হাজার ডলার দামের অ্যাপল ওয়াচের স্টেইনলেস স্টিল কেসিং আর লিংক রিস্টব্যান্ড ১৮ ক্যারেটের স্বর্ণ আর হিরা দিয়ে ‘কাস্টোমাইজ’ করে তৈরি করা হয়েছে লাখ ডলার দামের লাক্স ওয়াচ ওমনি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৮ মি.মি ও ৪২ মি.মি দু'টি আকারেই কিনতে পাওয়া লাক্স ওয়াচ ওমনি। অ্যাপল ওয়াচ কাস্টোমাইজ করে তৈরি এই বিলাসবহুল ঘড়ির মূল মডেলের তিনটি সংস্করণ বাজারজাত করছে ব্রিক। ১৮ ক্যারেটের ইয়েলো ও পিঙ্ক গোল্ড এবং প্লাটিনাম ব্যবহার করা হয়েছে ডিভাইসগুলোর কেসিং বানাতে। বিলাসবহুল স্মার্টওয়াচটি প্রি-অর্ডারের জন্য খরচ করতে হবে ১০ হাজার ডলার। বিশ্ববাজারে অ্যাপল ওয়াচ অভিষেকের ৪ থেকে ৬ সপ্তাহ পর প্রি-অর্ডারের ডিভাইস হাতে পাবেন ক্রেতারা। আগ্রহী ক্রেতাদের জন্য একটি ‘সাশ্রয়ী’ মডেলও এনেছে ব্রিক। ৫০ হাজার ডলার দামের ‘লাক্স ওয়াচ ডিলাক্স’-এর কেসিংয়েও আছে ইয়েলো ও পিঙ্ক গোল্ড এবং প্লাটিনিয়ামের প্রলেপ।
