আমার কুলাউড়ার ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন

আমার কুলাউড়ার ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন
আমার কুলাউড়ার ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন
নিউজ ডেস্কঃ জাতীয় অনলাইন আমার কুলাউড়ার আনুষ্ঠানিক ওয়েব সাইটের উদ্বোধন করা হয়েছে। ৬ মার্চ শুক্রবার দুপুরে ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সাইটটির উদ্ভোধন করেন অমিত সাহসী কলামিস্ট ও বিশিষ্ট সাংবাদিক দৈনিক মানবকন্ঠের উপ-সম্পাদক পীর হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমার কুলাউড়ার সম্পাদক মো: জীবন রহমান, আমার কুলাউড়ার অনলাইন এডিটর ইঞ্জিনিয়ার খালেদ খাঁন ও আমার কুলাউড়ার নিজস্ব ফটো সাংবাদিক মোক্তার হোসেন সুমন। সাংবাদিক পীর হাবিবুর রহমান আমার কুলাউড়া লগো’র উপর অটোগ্রাফ দিয়ে আশির্বাদ করে বলেন, আমার কুলাউড়া যেন মানুষের কল্যানে কাজ করে। তিনি আমার কুলাউড়ার প্রিন্ট সংস্করণ প্রকাশের সময় কুলাউড়ায় আসার আশাব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারী অনলাইন নিউজ পোর্টাল আমার কুলাউড়ার যাত্রা শুরু হয়ে।

আমার কুলাউড়ার প্রধান সম্পাদক এম মছব্বির আলী ও সম্পাদক মো: জীবন রহমান জানান, রঙ্গিন আকারে অতি শ্রীঘ্রই বাজারে আসছে প্রিন্ট সংস্করন।

Post a Comment

Previous Post Next Post