গুগল সম্পর্কে কিছু ধারণা !

গুগল সম্পর্কে কিছু ধারণা !
গুগল সম্পর্কে কিছু ধারণা !
গুগল ইনকর্পোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানী এবং বিশেষভাবে তাদের গুগল সার্চ ইঞ্জিনের, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিং'র জন্য বিশ্বখ্যাত। এটি ইন্টারনেট ভিত্তিক বেশকিছু সেবা ও পন্য উন্নয়ন এবং হোস্ট করে। প্রাথমিকভাবে এটি "এডওয়ার্ডস" প্রোগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অর্থ আয় করে। এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে অবস্থিত। গুগলের মূলমন্ত্র হল "বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া"। গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হল "Don't be evil" স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা।
গুগল প্রথম ইনকর্পোরেট হয় প্রাইভেট কোম্পানী হিসেবে ১৯৯৮ সনের ৪ই সেপ্টেম্বর এবং এর প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়া হয় ২০০৪ সনের ১৯শে আগস্ট। সেই সময় ল্যারি পেইজ, সের্গেই ব্রিন এবং এরিক স্কমিট গুগলে ২০ (২০২৪ সাল পর্যন্ত) বছেরর জন্য একসাথে কাজ করতে একমত হন। ২০০৬ সালে, কোম্পানিটি মাউন্ট ভিউতে স্থানান্তরিত হয়। যখন থেকে এটি ইনকর্পোরেশনে পরিবর্তিত হয় তখন থেকেই এটি সবদিকে বাড়তে শুরু করে, শুধুমাত্র সার্চ ইন্জিনেই নয়। কোম্পানিটি অনলাইন সেবা যেমন জিমেইল - ইমেইল সেবা, গুগল ডকস - অফিস সুইট এবং গুগল+ - সামাজিক নেটওয়ার্কিং সেবা প্রভৃতি প্রদান করে থাকে। গুগলের পন্য ইন্টারনেট ছাড়াও ডেস্কটপেও ব্যবহার হয় যেমন গুগল ক্রোম - ওয়েব ব্রাউজার, পিকাসা - ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার এবং গুগল টক - ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন প্রভৃতি। গুগল মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এবং গুগল ক্রোম অপারেটিং সিস্টেম যা শুধু ব্রাউজার অপারেটিং সিস্টেম (পাওয়া যায় বিশেষ ল্যাপটপ ক্রোমবুকে) পরিচালনা করে। নিচে বিস্তারিতভাবে আরো বলা  হলঃ
  • গুগল একটি সার্চ কম্পানিঃ গুগলের প্রাথমিক ব্যবসা হলো সার্চ। এটি গুগলের অন্যতম আর্থিক উপার্জনের উৎস হলেও প্রতিষ্ঠানটি শুধু এ কাজেই সীমাবদ্ধ নেই। তাদের কর্মপরিধি বিস্তৃত হয়েছে মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি থেকে শুরু করে ড্রাইভারহীন গাড়ি পর্যন্ত।
  • গুগল গ্লাস ব্যর্থ প্রকল্পঃ সাম্প্রতিক নানা সংবাদমাধ্যমের খবর থেকে মনে হতেই পারে যে, গুগল গ্লাস নামে ঢাকঢোল পিটিয়ে যে প্রকল্পটি গুগল শুরু করেছিল, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যদিও বাস্তবে গুগলের হাজার ডলার মূল্যের গুগল গ্লাসটি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি বন্ধ করেছে। তবে শুধু সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি বন্ধ করলেও এটি তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও উন্নত পরিধানযোগ্য পণ্য নির্মাণে এগিয়ে গেছে গুগল। এছাড়া পণ্যটি ভবিষ্যতে আরও উন্নত রূপে বহু ক্ষেত্রে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
  • বহু জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে গুগলের কর্মীদের মাঝেঃ অনেকেই ধারণা করেন গুগল বহু জাতিগোষ্ঠীর মানুষের একটি মিলিত কর্মস্থল। যদিও বাস্তবে বিষয়টি তেমন নয়। কারণ গুগলের মাত্র ২ ভাগ কর্মী কালো চামড়ার। তবে গুগল তাদের কর্মী তালিকায় নারী ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী বলেই জানায়।
  • সার্চ ব্যবসায় গুগল একক অধিপতিঃ সার্চ নিয়ে অনেকেরই ধারণা, এ ব্যবসায় গুগল একক অধিপতি। যদিও সার্চ ব্যবসায় গুগল এক সময় অধিপতিই ছিল। ২০০৯ সালে মাইক্রোসফট বিং সার্চ ইঞ্জিন আনে। এ ছাড়াও রয়েছে ইয়াহু সহ বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন। বর্তমানে সার্চ ব্যবসার ৭৫ ভাগ গুগলের নিয়ন্ত্রণে।
  • গুগল মানে `বিগ ব্রাদারঃ অনলাইনে গুগলের বহু সেবা রয়েছে। আর এসব সেবার কারণে গুগলকে অনেকেই ‘বিগ ব্রাদার’ বলে অভিহিত করেন। কারণ গুগল জিমেইল, ম্যাপস, ইউটিউব, ড্রাইভ, গুগল প্লাস, অ্যান্ড্রয়েড, ওয়ালেট ও পিকাসার মাধ্যমে মানুষের প্রচুর ব্যক্তিগত তথ্যই গুগলের হাতে রয়েছে। যদিও গুগল জানিয়েছে, এসব তথ্যের সমন্বয় করে কোনো ব্যক্তির ওপর গোয়েন্দাগিরি তারা করে না। এ কাজটি করে মার্কিন গোয়েন্দা সংস্থা- এনএসএ।

Post a Comment

Previous Post Next Post