![]() |
| বাংলাদেশের পরাজয় এবং আসিফের ফেইসবুক স্ট্যাটাস |
নিজ ডেস্কঃ আমি যদি পাকিস্তানী গনহত্যা ও শোষনের কথা লিখি, পাকিস্তান থেকে আসা হেরোইন, চরষ কিংবা জাল টাকার কথা লিখি- তাহলে ইন্ডিয়াপন্থী বাংলাদেশীরা খুশী। আমি যদি ভারতীয় শোষনের কথা লিখি-ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ কিংবা ভারত থেকে এদেশে স্পেশালী আসা অবৈধ অস্ত্র বা ফেনসিডিলের কথা লিখি – তাহলে পাকিস্তান পন্থী বাংলাদেশীরা খুশী। আমি যদি লিখি বাংলাদেশ কোন কোন দেশ দ্বারা কি কি ভাবে ক্ষতিগ্রস্থ - তাহলে আমাকে দুই টুকরা করা হবে !!! দুই টুকরো হই আর তিনশো দুই টুকরো হই, ঐ টুকরো গুলো আবার মৃত্যুঞ্জয়ী হয়ে আমাকে বা আমাদেরকে আবার বাংলাদেশীই বানাবে। আপনারা কি লিখবেন ! কি নিয়ে লিখবেন ! আতঙ্ক নিয়ে লিখবেন ! না সাহস নিয়ে লিখবেন !!! ভাবতে থাকুন ।। আর নইলে নিজেকে বাংলাদেশী হিসেবে নতুন ভাবে আবিস্কারের চেষ্টা করুন
