![]() |
| কুলাউড়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০জন |
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০জন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে কুলাউড়া আবাসিক বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্রের সম্মুখ সড়কে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে কুলাউড়ার উদ্দ্যেশ্যে চেড়ে আসা নাহিদ খান নামের একটি বাস গাড়ী (মৌলভীবাজার জ-০৪-০০৫২) ও কুলাউড়া থেকে মৌলভীবাজার গামী একই মালিকানাধিন (মৌলভীবাজার জ-০৪-০০৫৫) অপর বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছেন।
![]() |
| বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহতদের কয়েকজন |
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাৎক্ষনিক দুর্ঘটনার
খবর পেয়ে ঘটনাস্থল থেকে কুলাউড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার
করে কুলাউড়া সদর হাসপাতাল, স্থানীয় মুসলীম এইড হাসপাতাল, মৌলভীবাজার সদর
হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহতরা
হলেন-রাজনগর উপজেলার বাজিদ মিয়া(৫২), একই উপজেলার গবিন্দবাটি এলাকার মালিক
মিয়া(৩৪), শ্রীমঙ্গল উপজেলার কানু দে(৬৯) ও বিষ্ণুদেব(৪০), কুলাউড়া উপজেলার
মনরাজ গ্রামের পান্না বেগম (৪০), রবিরবাজার এলাকার আকাশ মিয়া(১৮), নর্তন
এলাকার মোস্তাকিন(৪৪) ও পৌর শহরের টিটিডিসি এলাকার মুক্তিযোদ্ধা বিকাশ
দেবের মেয়ে জুমা দেব(১৮), বড়লেখা উপজেলার তালিমপুর এলাকার শেফা বেগম(২০), ও
পিয়ারা বেগম(৬৫), জুড়ী উপজেলার শিলীজ বেগম(৩০) ও মোনায়ারা বেগম(৬৯)।
তাৎক্ষনিক বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

