 |
| নিহত সোহেল হোসেন |
নিউজ ডেস্কঃ লিডসের বাঙালি অধ্যুষিত মার্কাম এভিনিউ হেয়ারনেস এলাকায় গত সোমবার রাতে গুলি করে হত্যা করা হয় সোহেলকে। এ ঘটনায় পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর সোহেল প্রাণ বাঁচাতে পাশের একটি গ্রোসারি শপে আশ্রয় নেন। সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে তাকে লিডস জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডেপুটি চিফ ইন্সপেক্টর, স্টিফেন জানান, রাত সাড়ে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে গুলিবিদ্ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনাকে হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলের পাশের একটি রোড থেকে নিহতের গাড়ি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে গাড়িতে থাকা অবস্থায় সোহেল গুলিবিদ্ধ হন। নিহতের বাবা মান্নান হোসেন একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘ দিন ধরে লিডসে শহরে বসবা করছেন। ছেলের হত্যাকাণ্ডে বাকরুদ্ধ তিনি। তার ছয় সন্তানের মধ্যে সোহে হোসেন ছিলেন তৃতীয়। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ী সিলেটের বিয়ানীবাজার।