এসএসসির স্থগিত দুই পরীক্ষার তারিখ ঘোষণা

এসএসসির স্থগিত দুই পরীক্ষার তারিখ ঘোষণা
এসএসসির স্থগিত দুই পরীক্ষার তারিখ ঘোষণা
নিউজ ডেস্কঃ চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার স্থগিতকৃত ৮ ও ৯ মার্চের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।শনিবার শিক্ষা মন্ত্রণালয় এ নতুন তারিখ জানান। ঘোষিত নতুন তারিখ অনুযায়ী- গত ৮ মার্চের স্থগিত পরীক্ষা আগামী ২৭ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে গত ৯ মার্চের স্থগিত পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং সংগীত ও বেসিক ট্রেডসহ সব ধরনের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া গত ১১ মার্চের স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলেও জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post