হাসান আল মাহমুদ রাজু, রবিরবাজার থেকেঃ কুলাউড়ার রবিরবাজারের একটি পেট্রল পাম্পে আগুন লেগে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় আহত হয়েছেন দোকান মালিকসহ ২ জন।
২২ মার্চ রোববার দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার দক্ষিনবাজার এলাকার দক্ষিন বাজারে শাহজালাল ট্রেডার্স পদ্মা অয়েল এর একটি প্যাক পয়েন্ট(স্থানীয়ভাবে পেট্রল পাম্প) এ আগুন লাগে। আগুনে তাৎক্ষনিকভাবে দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। দোকানটিতে খোলা তেল রেখে কোনও প্রকার ট্যাংকি ছাড়াই ব্যবসা করে আসছিল। আগুন লাগার কারন জানা যায়নি। তবে ফায়ার ব্রিগেড বলছে এটি দূবৃত্তদের লাগানো কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এসময় আহত হয়েছেন দোকান মালিক আব্বাছ মিয়া(৫৫) এবং দোকান কর্মচারী সেলিম মিয়া(৩০)। তাদেরকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও ৩টি দোকান বেঙ্গল ফুড,জননী ওয়ার্কস এবং একটি চাউলের গুদাম আংশিক ক্ষতি হয়েছে । ফায়ার ব্রিগেড,কুলাউড়া ইনচার্জ, মো: মিজানুর রহমান বলেন এখন বলা যাচ্ছে না কিভাবে আগুন লেগেছে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
 |
| রবিরবাজারে ভয়াবহ অগ্নিকান্ড; আহত দুই জন |