![]() |
| চোখে কালো কাপড় বেধে ক্রিকেট প্রেমীদের মানববন্ধন |
নিউজ ডেস্কঃ চোখে কালো কাপড় বেঁধে ৩০ মিনিটের জন্য নড়াইল-যশোর সড়ক বন্ধ করে নড়াইল এক্সপ্রেস মাশরাফির নড়াইলে ক্রিকেট প্রেমিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে ক্রিকেট ভক্তরা আইসিসি’র নির্লজ্জ পরিহাস বাংলাদেশকে নগ্নভাবে হারানোর প্রতিবাদে এ মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে যায়। নড়াইলের ক্রিকেট প্রেমীদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাইফুল রহমান হিলু, মলয় কান্তি নন্দী, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, হাফিজ খান মিলনসহ অনেকে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তরা, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অভিযুক্ত আম্পিয়ারদের প্রত্যাহার করে শাস্তির দাবি জানান ।
