নিউজ ডেস্কঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন কমিটি ১৭ মার্চ মঙ্গলবার গঠন করা হয়। সভাপতি পদে শ্রী কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক পদে শ্রী দিপু ধর, সাংগঠনিক সম্পাদক পদে শ্রী পরিতোষ মালাকার (শান্ত) সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শ্রী বিজু ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিক মিয়া। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সুশিল সেনগুপ্ত, আহবায়ক কমিটির সদস্য ও কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্র্য সজল, সদস্য সচিব যাদবেন্দ্র রায় যাদু, প্রবিন মুরব্বি বিমলেন্দু ধর মিন্টু, ইউপি সদস্য মন্টু দেবনাথ, শ্যামল দত্ত প্রমুখ।
