নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা অনিবার্য কারণে ২৮শে মার্চ ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা নেয়া হবে আগামী ১৮ই এপ্রিল। আজ বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়। তবে অন্যান্য পরীক্ষা সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে। উল্লেখ্য, প্রায় দ্ইু মাস ব্যাপী এ পরীক্ষা ২৮শে মার্চ থেকে শুরু হওয়া কথা ছিল।
