![]() |
| লিবিয়ায় আইএসের হাতে জিম্মি বাংলাদেশী |
নিউজ ডেস্কঃ লিবিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় সিরত শহরের একটি তেল ক্ষেত্র থেকে দুই বাংলাদেশিকে জিম্মি করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তার সঙ্গে জিম্মি করা হয়েছে আরও নয় বিদেশি নাগরিককে। গত শুক্রবার (৬ মার্চ) সিরতের দক্ষিণাঞ্চলের আল-গণি নামে ওই তেল ক্ষেত্রে হামলা চালিয়ে বাংলাদেশিসহ নয়জনকে অপহরণের পর সোমবার (৯ মার্চ) বিষয়টি ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন অপহরণের খবর নিশ্চিত করে জানিয়েছে, অপহৃত বাংলাদেশীর নাম হেলাল উদ্দিন। তার বাড়ি বাংলাদেশের জামালপুরে। তার পাসপোর্ট নম্বর বি: ০১৫৬৫৫৩ (PP No.: B ০১৫৬৫৫৩)। হেলাল উদ্দিন ছাড়াও আট বিদেশী নাগরিককে লিবিয়ার সিরত শহর থেকে গত শুক্রবার আইএসআইএস অপহরণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ত্রিপোলি দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আইএস ওই বাংলাদেশিকে ঠিক কোথায় নিয়ে গেছে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে দূতাবাস। এজন্য লিবিয়ার জাতীয় তেল কোম্পানি (এনওসি) ও তেল ক্ষেত্রটির তত্ত্বাবধায়ক কোম্পানি ভাওসের সঙ্গেও যোগাযোগ রাখছে দূতাবাস।
