আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুলাউড়ায় র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিকঅনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিকঅনুষ্ঠান
খ.ক. জাফরঃ “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই প্রতিবাদ্য বিষয় নিয়ে কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার ৮মার্চ সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস’১৫ উপলক্ষে র‌্যালী, মানববন্ধন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মুখ থেকে শুরু হওয়া র‌্যালীটি স্থানীয় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, এনজিও সংস্থা প্রচেষ্টা, ওয়াফ, আইপিডিএস, এডাব মৌলভীবাজার জেলা শাখা, সিংঙ্গুর পুঞ্জি মহিলা সমিতি (বান ইয়া ট্রেইলাং), সূর্যের হাসি ক্লিনিক, নারী উন্নয়ন ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষকদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী শহীদ মিনার সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা করে পুনরায় র‌্যালী করে উপজেলা পরিষদ সম্মুখে এসে শেষ হয়। 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিকঅনুষ্ঠান
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানের পরিচালনায় জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও.ফজলুল হক খান সাহেদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.সৈয়দ কামাল উদ্দিন আহমদ, কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, ওয়াফের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক, আদিবাসী সংগঠন কুবরাজ এর সাধারন সম্পাদক ফ্লোরা বাবলি তালাং। 
কুলাউড়ায় র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন। অনুষ্টানে অন্যান্য বিশেষ অতিথি ছিলেন জাসদ উপজেলা শাখার সাধারন সম্পাদক মঈনুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, কুলাউড়া হাসপাতালের এমসিএইচ ডাঃ সুলতান আহমদ, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম। বক্তব্য রাখেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জান্নাতুল মাওয়া বেলী, কুলাউড়া গ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম,জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি ভট্টাচার্য্য, নারী উন্নয়ন ফোরামের সহ সভাপতি পার্বর্তী ধর, সিংঙ্গুর পুঞ্জি মহিলা সমিতি (বান ইয়া ট্রেইলাং)এর সাধারন সম্পাদক ববিতা ডিও, প্রচেষ্টার প্রতিনিধি ইয়াহিয়া চৌধুরী প্রমুখ। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ইসলামী ফাউন্ডেশনের কুলাউড়া উপজেলা সুপারভাইজার মাও. হাবিবুর রহমান । পরে শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাসার ও সঙ্গীত প্রশিক্ষক মিত্রা ভট্টাচার্য্যর যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান গান,নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় ।

Post a Comment

Previous Post Next Post