শিরোপার পথে বার্সা: রিয়াল-১/বার্সা-২

শিরোপার পথে বার্সা: রিয়াল-১/বার্সা-২
শিরোপার পথে বার্সা: রিয়াল-১/বার্সা-২ 
আমিন জাহানঃ রিয়াল মাদ্রিদের বিপক্ষে উত্তেজনামুখর 'ক্লাসিকো' জিতে লিগ শিরোপা লড়াইয়ে অনেকখানি এগিয়ে গেল বার্সেলোনা। ঘরের মাঠের ২-১ গোলের এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে লুইস এনরিকের দল। রবিবার রাতে কাম্প নউয়ের এই ম্যাচে আলোচনায় ছিল মেসি-রোনালদো দ্বৈরথও। সে প্রতিযোগিতায় উল্টো চিত্র; আর্জেন্টিনা অধিনায়ক গোল পাননি, পেয়েছেন রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড। তবে ম্যাচ শেষে বিজয়ীর বেশ টানা চারবারের বর্ষসেরার। ঘরের মাঠে বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামে বার্সেলোনা। শুরু থেকেই লড়াইটা জমে ওঠে। প্রথম সুযোগেই লিড নেয় কাতালানরা। ১৯ মিনিটে লিওনেল মেসির দারুন এক ফ্রি-কিক থেকে হেড করে দলকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার জেরোমি। ৩০ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নস্ট করেন নেইমার। কিন্তু এর পরের মিনিটে পাল্টা আক্রমণে রিয়ালকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পর ৫৬ মিনিটে লুইস সুয়ারেজের নৈপুন্যে আবারো এগিয়ে যায় কাতালনরা। দানি আলভেজের লম্বা পাস থেকে গোলটি করেন সুয়ারেজ। এই জয়ে ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আর ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Post a Comment

Previous Post Next Post