কুলাউড়ায় তসলিমা আক্তার নামের এক কিশোরীর গলাকাটা মৃতদেহ উদ্ধার

কুলাউড়ায় তসলিমা আক্তার নামের এক কিশোরীর গলাকাটা মৃতদেহ উদ্ধার - kulaura
কুলাউড়ায় তসলিমা আক্তার নামের এক কিশোরীর গলাকাটা মৃতদেহ উদ্ধার
ইমাদ উদ দীনঃ মৌলভীবাজারের কুলাউড়ার পৌরসভা এলাকা থেকে তসলিমা আক্তার নোহা নামের এক কিশোরীর (১৪) গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় উছলাপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে। শুক্রবার সকালে জয়পাশা এলাকার সাত নম্বর ওয়ার্ডের পৌর কবরস্থানের পাশের তেলিপুকুরে পাড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জয়পাশা এলাকার সাত নম্বর ওয়ার্ডের পৌর কবরস্থানের পাশে এক কিশোরীর গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। কুলাউড়া থানার উপ পরিদর্শক ওয়াসিমুল বারী (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post