এবার সিনেমার গানে কণ্ঠ দিবেন অনন্ত

এবার সিনেমার গানে কণ্ঠ দিবেন অনন্ত
এবার সিনেমার গানে কণ্ঠ দিবেন অনন্ত
বিনোদন ডেস্কঃ কতভাবেই সংবাদে আসেন অনন্ত জলিল। মানুষকে সাহায্য করে, খুব ভালো কোন কাজ করে, ঝুঁকি নিয়ে কোন শর্ট দিয়ে আবার অসম্ভবকে সম্ভব করেও তিনি বারবার গণমাধ্যমে এসেছেন। অভিনয়ে আষ্টেপৃষ্ঠে না আসতেই হয়েছেন পরিচালক। এবার অনন্ত গাইবেন গান। তার নতুন ছবি `দ্যা স্পাই`-তে তিনি গান গাইবেন । সুপারস্টার নায়ক অনন্ত জলিল একজন চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন অনেক আগেই। ছবিতে গান গাওয়া প্রসঙ্গে অনন্ত জলিল জানিয়েছেন, আমি বাংলা ছবির জন্য চেষ্টা করছি। আমাদের চলচ্চিত্র যেন বিশ্বমানের হয় সে লক্ষ্যেই কাজ করছি। আর গান গাওয়ার ব্যাপারটি হলো আমরা কিন্তু প্রত্যেকেই গুনগুনিয়ে গান গাই। গানের প্রতি দুর্বলতা আছে বলেই গাই। তাই এমন একটা অসাধ্য সাধন করতে যাচ্ছি। কন্ঠ দেয়ার আগে চর্চা করছি।

Post a Comment

Previous Post Next Post