 |
| নদীতে পড়ার ১৪ ঘন্টা পরও অলৌকিকভাবে বেঁচে গেছে ১৮ মাসের একটি শিশু |
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উতাহ্ রাজ্যে, সেতু থেকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ছিটকে পড়ার ১৪ ঘন্টা পরও তীব্র শীতে অলৌকিকভাবে বেঁচে গেছে, আঠারো মাসের এক শিশু। স্প্যানিশ ফর্ক নদী থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে, সল্ট লেকের একটি হাসপাতালে ভর্তি করে। শনিবার বিকেলে নদীতে ডুবন্ত একটি প্রাইভেট কারে মৃত মায়ের পাশে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, এক মাছশিকারি। পুলিশ বলছে, লিন জেনিফার গ্রোয়েসবেক নামে ২৫ বছরের এক নারী, বাড়ি ফেরার পথে সেতুর একটি পিলারে ধাক্কা খেলে, তার গাড়িটি নদীতে উল্টে যায়। শিশুটির অবস্থা স্থিতিশীল হলেও, পুরোপুরি শঙ্কামুক্ত নয়, বলছেন চিকিৎসকরা। এ ঘটনায় উতাহ্জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুত্রঃ RTV