বিশ্বকাপের ১ম দল হিসেবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ...

বিশ্বকাপের ১ম দল হিসেবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ...
বিশ্বকাপের ১ম দল হিসেবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ...
নিউজ ডেস্ক/ঃ  ক্রিকেট মাঠে চাপে ভেঙে পড়ার নজির নিয়ে চোকর অপবাদ দক্ষিণ আফ্রিকার। তবে কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে প্রোটিয়ারা এবার দেখালেন উল্টোচিত্র। গত দুইবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে দক্ষিণ আফ্রিকা উঠে পড়লো এবারের সেমিফাইনালে। বিশ্বকাপে ছয়বারের চেষ্টায় নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকার এটি প্রথম জয়। ওপেনার কুইন্টন ডি ককের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকা জয় পেল ৯ উইকেটের বড় ব্যবধানে। ৫৭ বলে হার না মানা ৭৮ রান করেন ডি কক। মামুলি টার্গেটের পেছনে ব্যাট হাতে নৈপুণ্য দেখাতে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার অন্যতম বিশ্বসেরা তারকা হাশিম আমলা। ৬.৪তম ওভারে দলীয় ৪০ রানে এ প্রোটিয়া ওপেনারের উইকেট তুলে নেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। অনেকটা দৌড়ে ডিপ থার্ডম্যানে দর্শনীয় ক্যাচ নেন নুয়ান কুলাসেকারা। লঙ্কানদের বল হাতে দিনের উল্লাসটা ওই একবারই মাত্র। প্রথম কোয়ার্টার ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ে যায় শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইনিংসের শুরুতেই জোড়া ধাক্কা খায় গত দুইবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। দলীয় ৩ রানে ওপেনার কুসল পেরেরার উইকেট তুলে নেন প্রোটিয়া পেসার কাইল অ্যাবট। ডেল স্টেইনের পরের ওভারে ইনফর্ম ওপেনার তিলকরতেœ দিলশান আউট হয়ে গেলে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪/২। চার ন্মবরে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ দেখান লাহিরু থিরিমান্নে। দলীয় ৬৯ রানে থিরিমান্নের বিদায়ে দ্রুতই ধসে পড়ে শ্রীল্কংার ইনিংস। শম্ভুক গতির ব্যক্তিগত ইনিংসে ৯৬ বলে ৪৫ রান করেন আগের টানা চার ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব দেখানো লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। কিন্তু তার বিদায়ের পর পর ১৩১ রানে গুটিয়ে শ্রীলঙ্কার ইনিংস। এতে প্রথম প্রোটিয়া বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান দক্ষিণ আফ্রিকার স্পিন তারকা জেপি ডুমিনি। ৩৩তম ওভারের শেষ বলে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ৩৫ তম ওভারের শুরুর দুই বলে নয়ান কুলাসেকারা ও থারিন্ডু কৌশলের উইকেট তুলে নিয়ে হ্যাট্রট্রিক পূর্ণ করেন ডুমিনি। দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ম্যাচসেরা তারকা ইমরান তাহির নেন চার উইকেট।

Post a Comment

Previous Post Next Post