![]() |
| অগ্রণী ক্রিকেট ক্লাবের কাপ এন্ড কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন |
মাহফুজ শাকিলঃ কুলাউড়া সদর ইউনিয়নের অগ্রণী ক্রিকেট ক্লাবের আয়োজনে কাপ এন্ড কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১০ মার্চ সকাল ১১ টায় শুরু হয় ফাইনাল খেলা। খেলায় মুখোমুখি হয় ইউনাইটেড রয়েল্স ক্লাব বনাম কবিরাজি ক্রিকেট ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইউনাইটেড রয়েল্স ক্লাব নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ৬৬ রান করেন আলাল আহমদ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রুহেল আহমদ ৫৮ রান। জবাবে ব্যাট করতে নেমে কবিরাজি ক্রিকেট ক্লাব ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। ফলে ৪৫ রানের বিশাল জয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড রয়েল্স ক্লাব। খেলা শেষে এক আলোচনা সভার মধ্য দিয়ে পুরস্কার বিতরন করা হয়। সভায় অগ্রণী ক্রিকেট ক্লাবের সভাপতি রেদওয়ান সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির প্রেসিডেন্ট সুফিয়ান আহমদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ জমসেদ আলী, জনতাবাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান জসিম আহমদ চেীধুরী, দৈনিক মানবজমিন কুলাউড়া প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, ইউনাইটেড রয়েল্স ক্লাব সাধারন সম্পাদক মাহফুজ শাকিল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড রয়েল্স ক্লাবের নির্বাহী সদস্য জাহেদ রহমান, শওকত জামান খান জিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে ইউনাইটেড রয়েল্স ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে ২ টি ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন ইউনাইটেড রয়েল্স ক্লাবের খেলোয়াড় আলাল আহমদ।
