আজ ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
মাঠে কুলাউড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে
দিয়ে প্রিমিয়ার ক্রিকেট লীগের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান এর
সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মোঃ
আব্দুল মতিন,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (অর্থ) ও
দৈনিক উত্তর পূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন
সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন
আহমদ।
.jpg) |
| খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব |
উপজেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কামিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর
পরিচালানায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম প্রদীপ ভট্রাচার্য সজল, কুলাউড়া
থানার পরিদর্শক তদন্ত (ওসি) আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন,
উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাধেশ্যাম রায় চন্দন, হিন্দু
বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী গৌরা দে, নবীন চন্দ্র
উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা স্কাউটস সাধারন
সম্পাদক ফয়জুর রহমান সুরুক, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান
শিক্ষক মোঃ আব্দুস সালাম, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শ্রী কাবুল পাল,
সাংবাদিক আলাউদ্দিন কবির, দৈনিক সকালের খবর’র কুলাউড়া প্রতিনিধি ও সংলাপ
স্টাফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক
ফয়জুল হক লিটন,
.jpg) |
| বরমচাল ক্রিকেট ক্লাব |
যুগ্ম আহবায়ক সোহেল আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলা পরিচালনা
করেন বিপ্লব সরকার ও মুছা আহমেদ সুয়েট। কুলাউড়া পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র
পৃষ্ঠপোষকতায় ও কুলাউড়া ন্যাশনাল স্পোর্টস এর সহযোগীতায় টুর্নামেন্টে মোট
৩২ টি দল অংশগ্রহন করছে। প্রথম পর্বের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় বরমচাল ক্রিকেট ক্লাব ৮ উইকেটে গাজীপুর ক্রিকেট ক্লাবকে
পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বরমচালের তারেক।
.jpg) |
| গাজীপুর ক্রিকেট ক্লাবকে |
টুর্নামেন্টে ট্রফিসহ চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার প্রাইজমানি,
রানার্সআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে।