কুলাউড়ায় রেলব্রিজে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেলব্রিজে, বগুড়ায় কাঠ বোঝাই ট্রাকে, ফেনীতে কাভার্ডভ্যানে ও ফরিদপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কুলাউড়া-আখাউড়া রেললাইনের কুলাউড়া জংশনের অদূরে উছলাপাড়া নামক স্থানে রেলব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে আগুনের খবর পেয়ে রেলওয়ের ঊর্ধতন সহকারী প্রকৌশলী এরফানুর রহমানের নেতৃত্বে রেলওয়ে ও কুলাউড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুলাউড়া জংশনের ঊর্ধতন সহকারী প্রকৌশলী (পথ) এরফানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশে পরিকল্পিতভাবে রেলওয়ের কাঠের স্লিপারে আগুন লাগানো হয়েছিল। জংশনের নিকটবর্তী হওয়ায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সুত্রঃ Amardesh Online

Post a Comment

Previous Post Next Post