কুলাউড়ায় ১১ হাজার ভোটার বেড়েছ

কুলাউড়ায় ১১ হাজার ভোটার বেড়েছে

কুলাউড়ায় ছবিসহ ভোটার হালনাগাদ-২০১৪-তে ভোটার বেড়েছে ১১ হাজার। ২ জানুয়ারি হালনাগাদের খসড়া তালিকা প্রকাশিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, খসড়া তালিকায় ১১ হাজার ৭৭৭ জন নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যারা এখনো ভোটার হননি, তারা ১৭ জানুয়ারির
মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করে ভোটার হওয়ার সুযোগ পাবেন। তবে আবেদনের ওপর শুনানিতে ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করলে পরবর্তী সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদনকারীরা ভোটার হবেন। উলেখ্য, ১৭ জানুয়ারির মধ্যে দাবি, আপত্তি ও খসড়া তালিকায় যাদের ভুল-ত্রুটি রয়েছে, তারা সংশোধনের জন্য দরখাস্ত করতে পারবেন। ২২ জানুয়ারি দরখাস্তগুলোর নিষ্পত্তির শেষ তারিখ, ২৭ জানুয়ারির মধ্যে দরখাসত্দের ওপর গৃহীত সিদ্ধান্ত হবে। সর্বশেষ ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Post a Comment

Previous Post Next Post